২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে তিন কেজি সোনাসহ ভারতীয় আটক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার তিন কেজি সোনাসহ এক ভারতীয়কে আটক করেছে শুল্ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 02:35 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

এপিবিএনের সহকারী পুলিশ সুপার এস তানজিনা জানান, শুক্রবার দুপুরের দিকে ফ্লাই দুবাই-এর একটি ফ্লাইটে আসা মহেশ কুমার গোপাল দাসের ব্যাগ থেকে ওই সোনা পাওয়া যায়।

“তিন কেজি পাঁচ গ্রাম সোনা গলিয়ে তারের মতো করে দলা পাকিয়ে ব্যাগে রাখা ছিল।”

গত ২৮ অক্টোবর এই বিমানবন্দরে ছয়টি সোনার বারসহ মালয়েশিয়া থেকে আসা রাজা বাসলিনা বিনতে রাজা মালেক (৫৩) নামে এক নারীকে আটক করে শুল্ক বিভাগ ও এপিবিএন।