সাভারে পৃথক দুর্ঘটনায় নিহত ২
সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন, এর একটি ঘটনায় বাস চালককে পিটিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার সকালের দিকে আশুলিয়ার বাইপাইল ও সাভার বাজার বাসস্ট্যান্ডে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা বাসটি আটক করে এবং চালককে পিটিয়ে পুলিশে সোপর্দ করে বলে জানান তিনি।
নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে এসআই মিন্টু জানান।
প্রায় একই সময়ে সাভার বাজারে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবক নিহত হন বলে জানান সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল।
তবে এ বাসটি আটক করা সম্ভব হয়নি।
