২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় পোশাক কর্মীকে ছুরি মেরে হত্যা

রাজধানীর ডেমরায় এক পোশাক কর্মী কাজ শেষে ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 12:19 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

নিহত মো. খতিব (২১) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ‘সিকে টেক্সটাইলস’ কারখানায় কাজ করতেন, তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে।

ডেমরা থানার এসআই শহীদুল্লাহ মণ্ডল জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে উত্তর সানারপাড় এলাকায় রাস্তা থেকে খতিবের লাশ উদ্ধার করা হয়।

“রাতে কর্মস্থল থেকে উত্তর সানারপাড়ে বাসায় ফেরার পথে খতিব দুর্বৃত্তের কবলে পড়েন। তার শরীরে ছুরির একাধিক জখম রয়েছে।”

কী কারণে এ হত্যাকাণ্ড, তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।