আইসিবি ইসলামী ব্যাংকের নথিপত্র চেয়েছে দুদক
এক ব্যবসায়ীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ তদন্তে আইসিবি ইসলামী ব্যাংকের ঋণসংক্রান্ত সব নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
চিঠিতে চলতি মাসের ১৮ তারিখের মধ্যে ব্যাংকের ঋণসংক্রান্ত যাবতীয় নথি কমিশনে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
এর পাশাপাশি একই ঘটনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ৯ কর্মকর্তাকে আগামী ২৬ নভেম্বর তলব করেছে কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওই কর্মকর্তা বলেন, “দেশের চারটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ওয়াহিদুর রহমান অবৈধভাবে প্রায় এক হাজার কোটি টাকা উত্তোলন ও আত্মসাৎ করেছেন। এর মধ্যে বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংক থেকে ১০০ কোটি টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১২৪ কোটি টাকা, সিটি ব্যাংক থেকে ৬ কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে ২ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
“বেশির ভাগ ঋণ তিনি নিয়েছেন ভুয়া ও বেনামি প্রতিষ্ঠানের নামে। যেসব প্রতিষ্ঠানের ঠিকানা তিনি দিয়েছেন, বাস্তবে ওই সব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।”
আইসিবি ইসলামী ব্যাংক ছাড়া অন্য তিনটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নথি ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জুলফিকার আলীর নেতৃত্বে এই তদন্ত দলে আরো রয়েছেন সহকারী পরিচালক মো. মশিউর রহমান এবং উপসহকারী পরিচালক ওমর ফারুক।
