২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাকে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হন তার সঙ্গে থাকা আরেকজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসান রোড এলাকায় তাড়াশ-রানীরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তাড়াশ থানার ওসি আতাউর রহমান।

নিহত মুসা খন্দকার (৫৫) তাড়াশ সদরের বাসিন্দা। আসবাবপত্রের ব্যবসা করতেন তিনি।

আহত আশরাফুল ইসলামকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে মুসা ও আশরাফুল মোটরসাইকেলে করে রানীরহাট উপজেলা সদরে ফিরছিলেন। পথে বিপরীত দিকে থেকে দ্রুতবেগে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মুসা  ঘটনাস্থলেই নিহত হন।