রুয়েটের সমাবর্তন ১৮ নভেম্বর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তন আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১৮ নভেম্বর রুয়েটের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি ও আচার্য্য মো. আবদুল হামিদ।
সমাবর্তনে নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় তথ্য শিগগিরই রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd এবং সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানান প্রশাসক গোলাম মর্তুজা।
