২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন

ধর্ষণ মামলায় এক জনকে যাবজ্জীবন ও দুই জনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 05:10 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

এছাড়া এই তিন জনকে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু সুফিয়ান এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডিত হয়েছেন রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গণ পূর্বপাড়া এলাকার জসিম উদ্দিন (৩৪) এবং ১৪ বছর করে সাজা পেয়েছেন একই এলাকার তসলেম উদ্দিনের ছেলে বিপ্লব (২৯) ও চান্দুর ছেলে মনারুল (২৮)।

জসিম উদ্দিন পলাতক রয়েছেন। অপর দুই আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দা মর্জিনা খাতুন জানান, ২০১১ সালের ৪ এপ্রিল তিন আসামি মহানগরীর মতিহারের মাসকাটা দীঘি এলাকার এক নারীকে অপহরণ করে এবং রাতে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ৮ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে মতিহার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।