২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে অভিযোগ যশোরে

বঙ্গবন্ধুকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে যশোরের আদালতে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 04:23 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বিচারক অভিযোগ তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে যশোর কোতোয়ালি থানার ওসিকে।

বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইব্রাহিম এ আদেশ দেন।

এছাড়া মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আসছেন তারেক রহমান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি লন্ডনে এক  মন্তব্যে তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার দাবি তোলেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল কাদের জানিয়েছেন, অভিযোগ আমলে নিয়ে আদালত মামলার শুনানি করেছেন।

তিনি বলেন, বিচারক জানতে চান, “তারেক রহমান লন্ডনে আছেন। তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে কেন?”

এ সময় বাদীর আইনজীবী বলেন, “তিনি লন্ডনে থেকে বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করেছেন। এটা মিডিয়ার মাধ্যমে সাক্ষীসহ দেশবাসী জেনেছেন। ফলে তার বিরুদ্ধে মামলা রেকর্ড করা উচিত।”

আব্দুল কাদের জানান, শুনানি শেষে অভিযোগটি তদন্ত করে তা আগামী ১৪ ডিসেম্বর তা আদালতকে জানানোর আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।