রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১
রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে গলফ ক্লাবের সামনের বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা হয়।
“দুর্ঘটনার পর আলামিন, সিয়াম ও জাহিদুল নামে তিনজনকে ভোরে হাসপাতালে আনা হলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।”
সিয়াম ও জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন। আলামিনের লাশ মর্গে পাঠানো হয়েছে।
ট্রাক ও মাইক্রোবাসের গন্তব্য কিংবা দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
