২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে কোচ উল্টে ২ পথচারী নিহত

রংপুর সদরে নৈশকোচ উল্টে যাওয়ার পর চাপা পড়ে দুই পথচারী নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 09:55 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার সন্ধ্যায় এ ঘটনায় নিহত মফিজ উদ্দিন (৬৫) ও নুর ইসলাম (৬২) পাগলাপীর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাগলাপীর বাজারে নৈশকোচ আহসান পরিবহনের টিকেট কাউন্টার।

রাত ৮টায় কোচটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কোচটি ঘুরিয়ে কাউন্টারের সামনে আনার সময় সেটি উল্টে যায়।

ওই সময় কোচের নিচে চাপা পড়েন পথচারী মফিজ ও নুর ইসলাম।

তারা বাড়ি থেকে বাজার করার জন্য আসছিলেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে পরিদর্শক মিজান নিশ্চিত করেছেন।

কোচটি পুলিশ হেফাজতে রয়েছে।