গাজীপুরে ঝুটের গুদাম ভস্মীভূত
গাজীপুরে বুধবার সন্ধ্যায় আগুনে চারটি ঝুটের ঝুটের গুদাম পুড়ে গেছে।
গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস চারটি ইউনিট ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ আজহারুল ইসলাম জানান, সোয়া ৬টার দিকে স্থানীয় শহীদের ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা পার্শ্ববর্তী আরো ৩টি গুদামে ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
