২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি কিশোরকে নিয়ে গেছে বিএসএফ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্ত থেকে এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 05:17 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার সকালে উপজেলার ধর্মঘর সীমান্ত থেকে সোহেল মিয়াকে (১৭) নিয়ে যায় তারা।

সোহেল উপজেলার আলীনগর গ্রামের কামরুল হাসানের ছেলে।

এদিকে তিনটি গরুসহ এক ভারতীয়কে আটক করেছে এলাকাবাসী।

বিজিবি ৫৫ ব্যাটালিয়ন কমান্ডার মেজর তারেক জানান, সোহেলকে ফিরিয়ে আনতে বিএসএফ ১৯৫ ব্যাটালিয়ান কমান্ডার সিতার পালের সঙ্গে তিন দফা টেলিফোনে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, “আটক সোহেলকে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করেছে বলে বিএসএফ জানিয়েছে।”

এলাকাবাসী জানায়, সকাল ৮টার দিকে ধর্মঘর ইউনিয়নের মোহনপুর সীমান্তের ১৯৯৩ নম্বর পিলারের কাছ থেকে সোহেলকে ধরে নিয়ে যায় বিএসএফ।

মেজর তারেক আরও জানান, বাংলাদেশিদের হাতে চোরাই গরুসহ এক ভারতীয় আটকের খবর শুনেছেন তিনি।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, দুপুরে ভারতের পশ্চিম ত্রিপুরার সিধাই এলাকার রাজকুমার শর্মা তিনটি চোরাই গরু নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে মোহনপুর গ্রামের লোকজন আটক করে।