২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে বাসের ধাক্কায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন ওই ভ্যানটির চালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 04:03 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার দুপুরে উপজেলার দাসখালী দারুল উলুম মাদ্রাসার সামনে বাগেরহাট-পিরোজপুর সড়কে এ দুর্টনায় হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহত ভ্যান চালককে পিরোজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার মহিষপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, বাগেরহাট থেকে পিরোজপুরেরিউদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সামনে একটি চাকার হওয়া চলে গেলে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়।

এতে ওই ভ্যানের চালক ও যাত্রী রাস্তার উপর পড়ে যান এবং ঘটনাস্থলেই ভ্যান যাত্রীর (৬০) মৃত্যু হয়।