রাজধানীতে ২২ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ২
রাজধানীর বাসাবো থেকে ২২ লাখের বেশি জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দুপুরের দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান।
মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, তাদের কাছ থেকে ২২ লাখ ৭০ হাজার পাঁচশ জাল টাকা উদ্ধার করা হয়েছে। তারা আগেও পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছিল।
দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
