২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোলে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা ২২ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 12:30 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বিজিবি ২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেনাপোল আইসিপি,বেনাপোল সদর, গাতিপাড়া ও আমড়াখালীতে বিজিবির টহলদল অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করে।

"ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।"

তিনি জানান,চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ ও বস্তা থেকে ছয় লাখ ৬৪ হাজার টাকা দামের ৭৩টি শাড়ি, পাঁচ লাখ ছয় হাজার টাকা দামের ৭৩টি থ্রি-পিস, ছয় লাখ ছয় হাজার টাকা দামের ১০৫ সেট তৈরি পোশাক, এক লাখ টাকা দামের ধারালো রেত, তিন লাখ ৬০ হাজার টাকা দামের চা-পাতা এবং ২০ হাজার টাকার গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

জব্দ করা মালামাল বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা লিয়াকত ।