২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ ভাষায় নজরুলের সাহিত্য

প্রথমবারের মতো স্প্যানিশ ভাষায় প্রকাশিত হল বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 12:34 AM

Updated : 22 Aug 2022, 07:51 PM

স্প্যানিশ কবি, প্রাবন্ধিক ও অনুবাদক মারিয়া হেলেনা বাররেয়া আগরওয়ালের অনূদিত একটি সংকলনে স্থান পেয়েছে নজরুলের প্রতিনিধিত্বশীল একগুচ্ছ কবিতা ও তিনটি প্রবন্ধ।

নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত এই সংকলনটির নাম- নজরুল-প্রোসা ই পোয়েমাস সেলেক্টাস (নজরুলের নির্বাচিত কবিতা ও প্রবন্ধ)।

নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এর আগে ইংরেজি, রুশ, জার্মান, ফরাসি, ইতালিয়ান, জাপানিজ, চীনাসহ প্রায় ১০টি ভাষায় নজরুলের সাহিত্য অনূদিত হয়েছে। স্প্যানিশ ভাষায় অনুবাদের মাধ্যমে ইউরোপ এবং লাতিন আমেরিকায় বসবাসরত বিশাল জনগোষ্ঠীর কাছে নজরুল পরিচিত হয়ে ‍উঠলেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক এবং স্পেনিশ সাহিত্য গবেষক রাজু আলাউদ্দিন এ প্রসঙ্গে বলেন, “এই অনুবাদের প্রতিটি কবিতা অত্যন্ত প্রাঞ্জল এবং মূলানুগ হয়েছে।এই অনুবাদগুলো পড়লে বোঝা যায়, কবি নজরুল সাহিত্যের মর্মমূলে প্রবেশের চেষ্টা করেছেন এবং তার প্রচেষ্টা অনেকটাই সার্থক।”

স্প্যানিশ ভাষায় এর আগে মাত্র একজন বাঙালি সাহিত্যিকের রচনা অনূদিত হয়েছে। তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯১৫ সালে তার দ্য ক্রিসেন্ট মুন কাব্যগ্রন্থটি স্প্যানিশ ভাষায় অনূদিত হয়।

রবিঠাকুরের প্রায় একশ বছর পর নজরুলের সাহিত্যকর্মের কিয়দংশ স্প্যানিশ ভাষায় অনূদিত হল।