২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

উপদেষ্টা পরিষদের সদস্যদের পর দলের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 11:50 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের একদিন বাদে মঙ্গলবার রাত ৯টায় নিজের গুলশানের কার্যালয়ে এই বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার তিনি জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

আন্দোলন ও সংগঠনের জোরদারের কর্মকৌশল ঠিক করার অংশ হিসেবে খালেদা জিয়া দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন।

এছাড়া বিভিন্ন জেলায় জনসভা করছেন বিএনপি চেয়ারপারসন। ওই গণসংযোগের পর নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে তার কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।  

ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে খালেদার বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে বৈঠকে ছিলেন এম মোরশেদ খান, শাহ মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, হারুন আল রশীদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী।

যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, মজিবুর রহমান সরোয়ার, গোলাম আকবর খন্দকার, হারুনুর রশীদ, আসাদুল হাবিব দুলু, সাখাওয়াত হোসেন জীবন বৈঠকে ছিলেন।