২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় চোরাকাকারবারিদের ২ পুলিশ আহত

সাতক্ষীরার সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 11:39 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

আহতরা হলেন- সদর থানার কনস্টেবল আবদুর রহিম ও এএসআই আমিনুল ইসলাম।

সদর থানার ওসি গোলাম রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সীমান্তের শিকড়ির কাছে গজালিয়া বিল এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল রাত ৯টার দিকে গজালিয়া বিলএলাকায় চোরাচালানিদের চ্যালেঞ্জ করে কিছু ফেনসিডিল আটক করে।

“এসময় চোরাচালানিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আবদুর রহিমকে কুপিয়ে ও এএসআই আমিনুলকে পিটিয়ে আহত করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।”

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয় বলে জানান তিনি।