২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ‘পেটানো’ প্রধান শিক্ষক বরখাস্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রদের পেটানোর অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 09:36 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

মঙ্গলবার শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাময়িক রবখাস্ত হওয়া মজিদপুর দয়া হাটা কেসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জালাল উদ্দিন মিয়ার সভাপতিত্বে এক জরুরি সভা হয়। এতে ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে, তদন্ত কমিটি কতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে তা নিশ্চিত করতে পারেননি মাধ্যমিক শিক্ষা অফিসার।

এ ব্যাপারে শিক্ষক নিতাই চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তার বরখাস্তের বিষয়ে তিনি অবগত নন  বলে জানান।

গত শনিবার (১ নভেম্বর) নিতাই চন্দ্র দাস অপরিচ্ছন্নতার অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্র তায়েব আলীসহ ২০ শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। পরে তাদের পরিবার বিষয়টি বিদ্যালয়  পরিচালনা কমিটিকে অবহিত করে।