২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে তিন জুয়াড়ির সাজা

নীলফামারীর কিশোরগঞ্জে তিন জুয়াড়িকে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 04:53 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এরা হলেন, উপজেলার মুশরত পানিয়াল পুকুর গ্রামের খয়রাত হোসেনের ছেলে লিটন (৩২), ছফর উদ্দিনের ছেলে খেরকাটু মামুদ (৪৮) ও নজু মিয়ার ছেলে জাহেদুল ইসলাম (২৮)।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে মুশরত পানিয়াল পুকুর গ্রামে জুয়া খেলা সময় তিন জুয়াড়িকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

সাজা দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।