চট্টগ্রামে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব
চট্টগ্রামে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব’ শুরু হচ্ছে শুক্রবার।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আয়োজনে বিভিন্ন দেশের ২৩টি চলচ্চিত্র দেখানো হবে এ উৎসবে, যা শেষ হবে শনিবার।
শুক্রবার বেলা ১১টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) গ্যালারিতে এর উদ্বোধন করবেন দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
প্রতিদিন বেলা ১১টা, বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে।
শনিবার বিকালে পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতাদের সম্মাননা স্মারক দেওয়া হবে।
