সিলেট বিভাগে গণপরিবহন ধর্মঘট
সাত দফা দাবিতে সিলেট বিভাগে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের গণপরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিকদের একটি সংগঠন।
সাত দফা দাবিতে গত শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছিল।
সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি জমির আহমেদ জানান, সাত দফা দাবিতে গত ২৭ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেয়া হয়।
এ নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ৫ নভেম্বর পর্যন্ত দাবি পূরণের জন্য সময় বেঁধে দেওয়া হয়।
দাবি পুরণ না হ্ওয়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।
সংগ্রাম কমিটির সাত দফা দাবির মধ্যে রয়েছে, ঢালাওভাবে সিএনজি অটোরিকশা ও ইমা-লেগুনার নতুন রোড পারমিট ইস্যু বন্ধ করা।
অবৈধভাবে চলা ইমা, লেগুনা ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করা।
সামনের সিটে যাত্রী না বসিয়ে বিধি অনুযায়ী সিলেটে চলাচলরত সিএনজি অটোরিকশাসমূহে নির্ধারিত ধাণক্ষমতায় যাত্রী পরিবহন করা।
সিএনজি অটোরিকসায় গ্রিলের বেষ্টনি দিয়ে প্রতিটি সিএনজি অটোরিকসা চালকের নিরাপত্তা বিধান করা।
উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মহাসড়কে ত্রি-হুইলার এবং নছিমন, করিমন, শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ও ব্যাটারিচালিত ইজিবাইক ইত্যাদি চলাচল বন্ধ করা।
বেআইনিভাবে পরিবহন মালিক-শ্রমিকদের উপর পুলিশি নির্যাতন ও গাড়ি রিক্যুইজিশনের নামে অহেতুক হয়রানি বন্ধ করা।
বিআরটিএ সিলেট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ, আরটিসি সিলেট কমিটিতে পরিবহন মালিকদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
