২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 01:23 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

নিহত রাকিব হোসেন (২৪) স্থানীয় হাজীগঞ্জ মডেল কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি বাবুরহাটের শিলন্দিয়া এলাকার আনোয়ার হোসেন খানের ছেলে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রালদিয়া এলাকায় বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

“রাকিব তার দুই বন্ধুসহ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। রালদিয়া এলাকায় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে তাদের মোটরসাইকেল রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে তারা সবাই আঘাত পান।”

গুরুতর আহত অবস্থায় তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

রাকিবের দুই বন্ধু চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের নাম জানাতে পারেননি ওসি।