২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের নলুয়াপাড়ায় চার বছর আগে গৃহবধূ জান্নাতুল ইসলাম জেনি হত্যা মামলায় তার স্বামী বদিউজ্জামান বাদশাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 01:09 PM

Updated : 11 Jul 2022, 05:29 PM

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোসাম্মৎ লুৎফা বেগম সোমবার এই রায় ঘোষণা করেন।

আসামিবাদশাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। জরিমানার ওই টাকা নিহতের পরিবারের হাতে দিতে বলা হয়েছে।

এট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাকিবুল হাসান রাকিব জানান, আসামি বদিউজ্জামান বাদশা মামলার শুরু থেকেই পলাতক ছিল।

নলুয়াপাড়া এলাকার মৃত সজল মিয়ার ছেলে বাদশার সঙ্গে ২০০৮ সালের জুলাই মাসে কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকার জয়নাল আবেদীনের মেয়ে জান্নাতুল ইসলাম জেনির বিয়ে হয়।

মামলার বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী আসাদুল্লাহ সাগর জানান,বিয়ের পর থেকেই বাদশা ৫ লাখ টাকাযৌতুকের দাবিতে জেনিরউপর নির্যাতন চালিয়ে আসছিলেন। জেনির পরিবার বাদশাকে সাড়ে ৪ লাখ টাকা দিলেও আরো ৫০ হাজারটাকার দাবিতে নির্যাতন চলতে থাকে।

এরপর ২০১০ সালের ২৫ জানুয়ারি জেনিকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়।

এ ঘটনায় জেনির বাবা জয়নালআবেদীন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যামামলা দায়ের করেন। পরে পুলিশ বাদশার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

জেনির বাবা জয়নাল আবেদীন রায়ে সন্তোষপ্রকাশ করে বলেন, “আমরা দ্রুত বাদশাকে গ্রেপ্তার করে রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।”