২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানে পুলিশের গুলিতে আহত ১

রাজধানীর সেন্ট্রাল রোডে পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 09:34 AM

Updated : 22 Aug 2022, 07:50 PM

আহত ফেরদৌস আলমের (৪০) কাছ থেকে দশটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

কলাবাগান থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, রোববার রাত আড়াইটার দিকে টহল পুলিশ সেন্ট্রাল রোডে একটি মোটরসাইকেলকে থামার ইংগিত দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ফেরদৌস পিস্তল বের করে পুলিশের দিকে গুলি ছোড়ে।

এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে ফেরদৌস আহত হন। তার সঙ্গী মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ফেরদৌসকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার পিস্তলটির লাইসেন্স করা বলে ওসি জানান।