শেরপুরে শিবিরের মিছিল, বোমা বিস্ফোরণ
শেরপুর শহরের ইসলামী ছাত্র শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ হয়েছে।
রোববার সন্ধ্যায় শেরপুর সরকারি কলেজ মোড়ে এ বিস্ফোরণের পর এক শিবিরকর্মীকে পুলিশ আটক করেছে।
শেরপুর সদর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যায় কামারুজ্জামানের মুক্তির দাবিতে ১০/১২ জন শিবিরকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। পরে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে কলেজের পার্শ্ববর্তী সজবর খিলা এলাকায় অভিযান চালিয়ে এক শিবিরকর্মীকে আটক করে।
ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
