২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ষাটোর্ধ্ব বয়সী অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 05:11 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

রোববার দুপুরে উত্তর কাপাসিয়া গ্রামে বয়সের ওই লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। 

নালিতাবাড়ী থানার এসআই রুহুল আমীন তালুকদার জানান, ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে মুখে ইউরিয়া সার পাওয়া গেছে।

সুরতহাল রিপোর্ট তৈরির পর মৃতদেহ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর রহস্য জানা যাবে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানান এসআই রুহুল।