২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় রিছাল হত্যার আসামি গ্রেপ্তারের দাবি

ব্রাহ্মণবাড়িয়া শহরের রিছাল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 04:15 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

রোববার শহরের প্রধান সড়ক কাউতলী থেকে কুমারশীলের মোড়ে এ মাববন্ধনে অনেক নারী ও শিশুসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।    

মানববন্ধন থেকে রিছাল হত্যার প্রধান আসামি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

রিছাল পাঠানের দূর সম্পর্কের দাদা কাছন মিয়ার দাবি, আসামি শহর আওয়ামী লীগের নেতা হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।

তাই তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

গত ১ নভেম্বর শহরের কান্দিপাড়ার রিছাল পাঠান নামের এক যুবককে ঘর থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা করা হয়।

রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা ইয়াছিন পাঠান।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।