২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

ফরিদপুরে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 08:16 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে মন্ত্রিপরিষদ সভায় আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্ভাব্যতা বিষয়ে জানতে চেয়েছেন।

“যে প্রতিষ্ঠানে (সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ) ২৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করে, সেখানে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপিত না হলে অন্য কোথাও স্থাপিত হতে পারে না।”

এ সময় স্বাধীনতার বিরোধিতাকারীদের দেশ ছেড়ে যেতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান ও উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর উপস্থিত ছিলেন।