২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 06:28 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার দুপুরে উপজেলার আনসার মহল্লায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জাহিদ আহমদ (২৯) ওই এলাকার খলকু মিয়ার ছেলে।

গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, বেলা ২টার দিকে আনসার মহল্লা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে জাহিদ আহমদের মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।