২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে, যাকে ছিনতাইকারীরা হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 02:20 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

সোনারগাঁও থানার ওসি রিয়াজুল হক জানান,শনিবার সকালে উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় সড়কের ঢালে লাশটি পাওয়া যায়।

নিহত নাঈম ভূইঁয়া ওরফে ফাহিম (২৫) বৈদ্দেরবাজার ইউনিয়নের হাটখোপা এলাকার তোফাজ্জল হোসেন ভূঁইয়ার ছেলে।গাজীপুর মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।। 

নাঈমের বড়ভাই সজিব ভুইয়া বলেন, নাঈম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার দুপুরের রাগ করে ব্যাগে কিছু কাপড় চোপড় নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সে ।রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

পরিবারের বরাত দিয়ে ওসি রিয়াজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।