শেরপুরে গণিত উৎসব
‘মেধাবীদের মেধার লড়াই’ শ্লোগান নিয়ে শুক্রবার শেরপুরে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর সরকারি মহিলা কলেজে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাংস্কৃতিক সংগঠন ‘রংধনু ফাউন্ডেশন’ আয়োজিত এই গণিত উৎসবে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির ৪৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, ২০০৬ সাল থেকে শিক্ষার্থীদের মেধাকে আরও শানিত করার লক্ষ্যে রংধনু সংগঠন গণিত উৎসবের আয়োজন করে আসছে।
উৎসব কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, আগামী বছরের জানুয়ারিতে শ্রেণিভিত্তিক যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবে তাদেরকে কম্পিউটার, নগদ টাকা, সার্টিফিকেট, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হবে।
শেরপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গণিত উৎসবের এ পরীক্ষা চলাকালে কেন্দ্রর বাইরে শিক্ষার্থীদের অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়।
