গাজীপুরে ২০ বসত ঘর ভস্মীভূত
গাজীপুরের জরুন এলাকায় একটি বাড়িতে আগুন লেগে ২০টি বসত ঘর পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, বেলা ২টার দিকে টিনশেডের কলোনিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
ওই কলোনির ২০টি ঘর ও ঘরে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে যায় বলে তিনি জানান।
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই এলাকাবাসী ও কারখানা শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
