চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পিটুনিতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
06 Nov 2014, 04:22 PM
Updated :
22 Aug 2022, 07:48 PM
বৃহস্পতিবার দুপুরে নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন (১৪) সদর উপজেলার জহুরপুর বেলপাড়া গ্রামের আনারুলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জাফর শেখ মো. বজলুল হক জানান, বেলা ১২টার দিকে লিটন নোম্যান্স ল্যান্ড এলাকায় ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় সেখান থেকে ভারতের ২০ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে নোম্যান্স ল্যান্ডে ফেলে যায়।
পরে স্থানীয়রা লিটনকে উদ্ধার করে বাড়ি নিয়ে এলে বেলা সোয়া ১টার দিকে সে মারা যায়।তার লাশ বাড়িতেই রয়েছে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তিনি।
প্রকাশিত: ১৬:২২, ৬ নভেম্বর ২০১৪ | আপডেট: ১৯:৪৮, ২২ আগস্ট ২০২২