২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দুই শতাধিক ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 07:53 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদেকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

সাদেকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনটি  সমবায় সমিতির অধীনে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে দুই শতাধিক ঝুপড়ি দোকান রয়েছে। 

দোকানগুলোর কারণে সৈকতের সৌন্দর্যহানি ঘটছে, তাই  জেলা প্রশাসনের উদ্যোগে দোকানগুলো উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবারও উচ্ছেদ অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কক্সবাজার টুরিস্ট পুলিশের ওসি সত্যজিৎ বড়ুয়া জানান,  এক সপ্তাহ আগে বিচ ম্যানেজমেন্ট কমিটির সভায় সৈকতের অবৈধ দোকানগুলো উচ্ছেদের সিদ্ধান্ত হয়।