২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 05:55 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

আগামী ১৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায় ‘বি’  ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফারুক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসসহ সিলেট নগরীর ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮টি কেন্দ্রে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.sust.edu/admission ভিজিট করে পরীক্ষার আসন বিন্যাস জানতে পারবে।

এছাড়া মোবাইল ফোনে এসএমএস করে ও আসন বিন্যাস জানা যাবে। এজন্য শিক্ষার্থীদের যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST<space>SEAT<space>Admission Roll লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করতে হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফারুক উদ্দিন আরো জানান,  বিশ্ববিদ্যালয়ে দুইটি ইউনিটে ১৪০০ আসনের বিপরীতে ৪৮২২৪ জন শিক্ষার্থী আবেদন করেছে।  প্রতি আসনের বিপরীতে ৩৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

‘এ’ ইউনিটে ৬০০ আসনের বিপরীতে ২০৪৮৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। এই ইউনিটে প্রতি আসনে ৩৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে। এছাড়া ‘বি’ ইউনিটে ৮০০ আসনের বিপরীতে ২৭৭৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। ফলে এই ইউনিটে প্রতি আসনে ৩৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।