২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ঘিরে কঠোর নিরাপত্তা প্রস্তুতি

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নাশকতা ঠেকাতে দেশজুড়ে কঠোর নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 10:06 PM

Updated : 22 Aug 2022, 07:30 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল ঘিরে অনাকাঙিক্ষত পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাব প্রস্তুত রয়েছে। সারা দেশে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিভিন্ন জায়গায় র‌্যাবের টহল থাকবে।”

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, “হরতালে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ চেষ্টা করে যাবে। যারা জনগণের জীবনযাত্রায় ঝুঁকি তৈরি করবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও নজরদারি থাকছে বলেও জানান তিনি।

এদিকে হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বলেন, ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে বিজিবি।

যুদ্ধাপরাধ মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান এবং একই অভিযোগে ট্রাইব্যুনালের রায়ে শুরা সদস্য মীর কাসেম আলীর ফাঁসির আদেশের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে জামায়াত।

পুরনো খবর:

বুধবারও হরতাল