২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় জামায়াতের ৫৫ জন আটক

জামায়াতের ডাকা হরতালে নাশকতা সৃষ্টির আশংকায় নীলফামারী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলায় জামায়াত শিবিরের ৫৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 08:32 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

এদের মধ্যে রয়েছেন নীলফামারীতে ৩ জন, ঝিনাইদহে ১৪ জন, সাতক্ষীরায় ৩৫ জন ও চুয়াডাঙ্গায় ৩ জন।

নীলফামারীর জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, সোমবার  দুপুরে উপজেলার সাইডনালা বাজারে  জামায়াত-শিবিরের ১৫/২০ নেতাকর্মী পিকেটিং করছিল। এ সময় পুলিশ পিকেটারদের ধাওয়া করে তিন জনকে আটক করে।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, হরতালে নাশকতা সৃষ্টির আশংকায় জেলার হরিণাকুন্ডু উপজেলায় ৫ জন, মহেশপুরে ২ জন, সদরে ৫ জন ও কালীগঞ্জ উপজেলায় ২ জনকে আটক করা হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার ওসি মনিরুদ্দিন মোল্লা জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশের একটি বিশেষ দল চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া এলাকা থেকে তিন জনকে আটক করে।

এছাড়া সাতক্ষীরায় রোববার রাত থেকে সোমাবার দুপুর পর্যন্ত কয়েক দফা অভিযানে ৩৫ জনকে আটকের কথা নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র এএসআই কামাল হোসেন।