চবিতে ভর্তি: দুই ইউনিটের পরীক্ষা পেছাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুধ ও বৃহস্পতিবারের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী ‘বি-২’ থেকে ‘বি-৭’ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) ভর্তি পরীক্ষা হবে আগামী ৭ নভেম্বর শুক্রবার।
পরের দিন শনিবার হবে ‘সি-১’ থেকে ‘সি-৩’ (ব্যবসায় প্রশাসন অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা।
যুদ্ধাপরাধের রায়ের প্রতিবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
এর আগে হরতালের কারণে জি, ই এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছিল।
পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।
