২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসায় ঢুকে চিকিৎসককে গুলি

রাজধানীর মগবাজারের মধুবাগে বাসায় ঢুকে এক চিকিৎসককে গুলি করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 08:47 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

রোববার সন্ধ্যায় ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে। তবে গুলির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাত পৌনে ৮টার দিকে ডান উরুতে গুলিবিদ্ধ আবু নাসির মুহিতকে (৩৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী ইব্রাহিম।

ইব্রাহিমকে উদ্ধৃত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুহিতের ডান উরুতে একটি গুলি লাগে।

“সন্ধ্যায় তিন/চার যুবক ডিশ লাইন ঠিক করার কথা বলে দ্বিতীয় তলায় বাসায় ঢুকে মুহিতকে গুলি করে পালিয়ে যায়।”

মুহিত বারডেম হাসপাতালের চিকিৎসক বলে পুলিশ জানায়।