২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৩ ‘হুজি’ সদস্য আটক

রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) তিন সদস্যকে আটক করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 10:42 AM

Updated : 22 Aug 2022, 07:29 PM

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাইদুর রহমান জানান, শনিবার রাতে পোস্তগোলা এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

“তারা কৌশলগত প্রশিক্ষণ নিতে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে একজন একটি প্রতিষ্ঠানে ল্যাব অ্যাসিসট্যান্ট হিসাবে কাজ করে।”

তাদের নাম না জানিয়ে সাইদুর রহমান বলেন, রোববার গোয়েন্দা পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ  বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৮ নভেম্বর খিলগাঁও এলাকা থেকে এক হুজি সদস্যকে আটক করার কথা জানায় র্যা ব। তার আগে ২৪ ও ২৫ অক্টোবরও উত্তরা, টিকাটুলি ও নারায়ণগঞ্জ থেকে বিস্ফোরক, ডেটোনেটর ও বোমা তৈরির সরঞ্জামসহ হরকাতুল জিহাদের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।