পিএসসির সদস্য হলেন মোহাম্মদ সাদিক
অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা সচিব মোহাম্মদ সাদিককে সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ করেছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে পিআরএল বাতিলের শর্তে সাদিককে পিএসসির সদস্য নিয়োগ দেওয়া হয়।
পিএসসির সদস্য সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট কোনো বিধি নেই। সাদিককে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন একরাম আহমেদ।
১৯৮২’র নিয়মিত ব্যাচের কর্মকর্তা সাদিক সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।
