ফেনীতে ভিওআইপি সরঞ্জামসহ আটক ২
ফেনী শহর থেকে রোববার রাতে ভিওআইপি সরঞ্জামসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পাঠানবাড়ী এলাকা থেকে আটকরা হলেন দাগনভূঞা উপজেলার বারাহিগুনী এলাকার আবদুর রহিম মানিক ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মোহাম্মদ হারুন।
ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ পাঠানবাড়ী এলাকার মহিলা মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়।
এ সময় সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের (ভিওআইপি) ব্যবসার অভিযোগে দুটি কম্পিউটার, ৫টি মেশিনসহ ৩০ লাখ টাকা মূল্যের সরঞ্জাম জব্দ করেছে।
এ সময় আবদুর রহিম ও মোহাম্মদ হারুনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করা হয়েছে।
