বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত থেকে নিয়ে যাওয়া বাংলাদেশি ট্রাক্টর চালককে ফিরিয়ে দিয়েছে বিএসএফ।
রোববার সন্ধ্যার পর পতাকা বৈঠকের মাধ্যমে মো. বিপ্লবকে (২৮) ফেরত দেয়া হয় বলে বিজিবি জানিয়েছে।
ওইদির বিকালে মহানন্দা নদী থেকে তোলা পাথর ট্রাক্টরে তোলার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
বিজিবির তেঁতুলিয়া কোম্পনি কমান্ডার নায়েক সুবেদার দিদার আহম্মেদ জানান, বিপ্লবকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় বিজিবি কর্তৃপক্ষ তাকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়।
এ চিঠির পরিপ্রেক্ষিতে বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসতে সম্মত হয়। সন্ধ্যায় বাংলাবান্ধা সীমান্তের ৭৩১ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিএসএফের লালধরজোত কোম্পানি কমান্ডার তিসিমিনা ও বিজিবির তেঁতুলিয়া কোম্পনি কমান্ডার নায়েক সুবেদার দিদার আহম্মেদ নেতৃত্ব দেন।
পরে বিপ্লবকে বিজিবি প্রতিনিধদলের কাছে তুলে দেয়া হয়।
পরে বিপ্লবকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান নায়েক সুবেদার দিদার।
