২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে নার্সিং কলেজ বন্ধ ঘোষণা

অধ্যক্ষের অপসারণসহ দুই দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর কয়েকঘণ্টা পর ময়মনসিংহ নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 03:53 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

পাশাপাশি সোমবার বেলা ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

অধ্যক্ষ মনোয়ারা খাতুন জানান, বেলা ১টার দিকে অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় কলেজ বন্ধের সিদ্ধান্ত হয়। 

আন্দোলনকারী ছাত্র ইয়াসিন হোসেন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলে আসন বরাদ্দসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষ মনোয়ারা ও হাউজ কিপার নাজমুন্নাহারের অপসারণ চেয়ে তারা সকাল ১০টা থেকে আন্দোলন শুরু করেন।

এ সময় তারা ক্যাম্পাসের সামনে সমাবেশও করেন।

এরপর জরুরি সভা শেষে কলেজ বন্ধের ঘোষণা দিয়ে হল ছাড়তে বলেছে একাডেমিক কাউন্সিল।

ইয়াসিন জানান, একই দাবিতে এর আগেও কয়েকদফায় আন্দোলন করেছেন তারা, সমস্যার সমাধান হয়নি।