২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নেত্রকোণা-মোহনগঞ্জ রেলপথের মোহনগঞ্জ স্টেশনের কাছে রেলসেতুর উপর ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 08:55 PM

Updated : 22 Aug 2022, 07:23 PM

রোববার বিকালে ওই ঘটনায় নিহত অলি আহমেদ (২০) মোহনগঞ্জ পৌর এলাকার দেওথান এলাকার বাসিন্দা।

মোহনগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার মাস্টার নূরুল আমীন জানান, বিকাল সোয়া ৫টার দিকে স্টেশনের কাছে রেলসেতুতে বসে চার যুবক গল্প করছিলেন।

“সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনটি সেতু পার হয়ে স্টেশনে ঢুকছিল। এ সময়  তিন যুবক পানিতে ঝাঁপ দিয়ে রক্ষা পেলেও অলি আহমেদ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।”