২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে দুদিনে আটক ১১৭

নোয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত দুদিনে ১১৭ জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 07:42 PM

Updated : 22 Aug 2022, 07:23 PM

অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান, ডাকাতি, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না বাড়তে পারে সেজন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

অবৈধ অস্ত্র উদ্ধার ও দাগী সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার পলাতক আসামি ছাড়াও নাশকতায় জড়িত থাকতে পারে এমন রাজনৈতিক কর্মী রয়েছে।

এ সময় গাঁজা, ফেনসিডিন, ইয়াবাসহ মাদকদ্রব্য ও কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়। তবে, কোনো অস্ত্র উদ্ধার হয়নি বলে জানান তিনি।