২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প হৃদয়ঙ্গম করার ব্যাপার: হাসান আজিজুল হক

শিল্পকে ‘হৃদয়ঙ্গম’ করার মতো একটি বিষয় উল্লেখ করে  খ্যাতিমান কথা সাহিত্যক হাসান আজিজুল হক বলেছেন, শিল্পের ভেতরে গিয়ে একে উপলব্ধি করার মধ্যে দিয়েই কিছু শেখা সম্ভব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 06:20 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

রোববার রাজশাহীর বরেন্দ্র গ্যালারি অব আর্টে ‘বিহাইন্ড দ্য সিন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “মূলত শিল্পের মূল কথা হচ্ছে যা ছিল না, তা তৈরির একটা প্রয়াস এবং এর মাধ্যমে বিভিন্ন চিত্র মানুষের সামনে তুলে ধরা।”

তিনি বলেন, “বেঁচে থাকার অর্থ হচ্ছে নিজেকে বিকশিত করার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করা। আর নিজেকে বিকশিত করার ক্ষেত্রে শিল্প অনেক বড় ভূমিকা রাখে।

রাজশাহীর মানুষকে বিকশিত করার ক্ষেত্রে এই আলোকচিত্র প্রদর্শনী ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

বরেন্দ্র গ্যালারি অব আর্টের উদ্যোক্তা আশরাফুল আলম রিশির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপ-সচিব সুবল বোস মনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ফারুকুজ্জামান, রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মহসিন খান প্রমুখ।

প্রদর্শনীতে ৬৪ জন আলোকচিত্রীর ৬৪টি ছবি প্রদর্শন করা হয়।

প্রদর্শনী আগামী ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।