বাংলাদেশের পাশে থাকবে ভারত: সন্দীপ চক্রবর্তী
জঙ্গি মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী।
ফতেপুর সাংস্কৃতিক পরিষদের সভাপতি অনুকুল চন্দ্র হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি, স ম জগলুল হায়দার প্রমুখ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবেদ খান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহম্মদ, ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারের সচিব সুজিত ঘোষ, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক মানস চক্রবর্তী প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানের পর তারা ২০১২ সালের ৩১ মার্চ সহিংসতায় পুড়ে যাওয়া ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিতা রানী বালার বাড়ি পরিদর্শন করেন।
