ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
ফেনীর দাগনভূঞা উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।
দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সাল জানান, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহত খালেদা আক্তার (৪৫) সিন্দুরপুর ইউনিয়নের নারায়াণপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
আহতরা হলেন- সিন্দুরপুর ইউনিয়নের বেলাল (৩৫) ও তার স্ত্রী রোজিনা (২৫) এবং একই উপজেলার রাজাপুর ইউনিয়নের সালাহ উদ্দিন (২৪)।
এদের মধ্যে বেলাল ও রোজিনার অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সালাহ উদ্দিনের চিকিৎসা চলছে ফেনী সদর হাসাপতালে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুতগামী ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
